বাংলাদেশে আসছে ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনের অপো রেনো ১৫ সিরিজ

প্নযুক্তি ডেস্ক

প্রকৃতির জাদুকরী আলো ‘অরোরা’ বা সুমেরু প্রভার মোহনীয় অভিজ্ঞতা এবার স্মার্টফোনের মাধ্যমে উপভোগ করতে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীরা। ইন্ডাস্ট্রি-লিডিং ‘ড্যান্সিং অরোরা’ ডিজাইনে অপো বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে তাদের ফ্ল্যাগশিপ ঘরানার নতুন স্মার্টফোন অপো রেনো ১৫ সিরিজ ফাইভজি

জীবন্ত ও পরিবর্তনশীল ডিজাইন

অপোর এই নতুন ডিজাইন দর্শনের মূলে রয়েছে গতিশীলতা এবং রূপান্তর। ফোনের পেছনের কভারে অরোরার মনোমুগ্ধকর আলোকচ্ছটার এক বিশেষ টেক্সচার ব্যবহার করা হয়েছে, যা আগে কখনো কোনো স্মার্টফোনে দেখা যায়নি। কোটি কোটি আল্ট্রা হাই-ডেফিনিশন প্যাটার্নের মাধ্যমে তৈরি এই ডিজাইনটি হাতের নাড়াচাড়ার সাথে সাথে রঙ ও আলো-ছায়ার খেলা পরিবর্তন করে, যা ফোনটিকে এক জীবন্ত সত্তার মতো ফুটিয়ে তোলে।

ইন্ডাস্ট্রি-পাইওনিয়ারিং ক্যামেরা ডেকো

স্মার্টফোনটির ক্যামেরা মডিউলেও আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। প্রথমবারের মতো এতে ব্যবহৃত হয়েছে ‘ডাইনামিক হলো ক্যামেরা ডেকো’ ডিজাইন। ইন্টিগ্রেটেড কোল্ড-কার্ভড গ্লাসের ডেকোরেটিভ ফিল্মে মোজাইক ধাঁচের কারুকাজ এবং ডিপ স্পার্কল লেন্স টেক্সচার ক্যামেরা অংশটিকে একটি নক্ষত্রমালার মতো উজ্জ্বল ও দৃষ্টিনন্দন করে তুলেছে।

সৃজনশীলতা ও অগ্রগতির প্রতিফলন

অপোর মতে, অরোরা যেমন ধৈর্য এবং স্বপ্নের প্রতীক, রেনো ১৫ সিরিজের এই ডিজাইনটিও ব্যবহারকারীর ব্যক্তিত্ব এবং সৃজনশীলতাকে ফুটিয়ে তুলবে। ফোনের কোণের সামান্য পরিবর্তনেই এতে শান্ত ও স্নিগ্ধ থেকে সাহসী ও দীপ্তিমান—ভিন্ন ভিন্ন রূপ ফুটে ওঠে, যা মানুষের বিচিত্র আবেগেরই প্রতিফলন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *