বাংলাদেশ সিরিজের পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

আফগানিস্তান ক্রিকেট দলছবি: এএফপি

খেলা ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৫

বাংলাদেশের বিপক্ষে অক্টোবরে ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য সিরিজে দুই ফরম্যাটে তিনটি করে মোট ছয়টি ম্যাচ হবে। সিরিজটি অনুষ্ঠিত হবে এশিয়া কাপের পর।

বাংলাদেশ সিরিজ শেষে আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজে খেলবে। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে হবে এই ত্রিদেশীয় সিরিজ। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ত্রিদেশীয় সিরিজটি আয়োজন করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজে মোট সাতটি ম্যাচ হবে। গ্রুপপর্বে প্রতিটি দল একে–অপরের সঙ্গে দুই বার করে খেলবে। এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

টুর্নামেন্ট শুরু ১৭ নভেম্বর, ফাইনাল ২৯ নভেম্বর। সিরিজের ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *