ফরিদা আমার বোন, ছোট বোন…’, স্মৃতিচারণায় ফেরদৌসী রহমান:লেখা: ফেরদৌসী রহমান

ফেরদৌসী রহমানের সঙ্গে ফরিদা পারভীনছবি : 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৩০

​আমাদের ছিল বড় বোন-ছোট বোন সম্পর্ক। আমার সেই ছোট বোনটা কয়েক দিন ধরে হাসপাতালে ছিল। শুনলাম, লাইফ সাপোর্টে আছে। আজ (রোববার) ঘুম থেকে উঠেই শুনি, আর কোনো দিন সে ফিরবে না। আমাদের আর দেখা হবে না।

স্মৃতির অ্যালবাম

​প্রায় ৫০ বছরের সম্পর্ক ছিল আমাদের। এই দীর্ঘ সময়ে ফরিদাকে নানাভাবে দেখেছি। এত স্মৃতি, এত স্মৃতি—সকাল থেকে মনে হচ্ছে আর কষ্ট হচ্ছে। প্রথমেই মনে পড়ে তার সঙ্গে আমার প্রথম দিনের পারফরম্যান্সের কথা। আশির দশকের শুরুতে ঢাকার শ্যামলীতে রোটারি ক্লাবের একটি অনুষ্ঠান ছিল। আমার স্বামী সেই ক্লাবের সঙ্গে যুক্ত থাকায় ওরা আমাকে ভাবি বলে ডাকত। ক্লাবের অনুষ্ঠান নিয়ে তারা আমার সঙ্গে যোগাযোগ করে বলল, ফরিদাকে চায় এবং আমি কথা বলতে পারব কি না। তখনই আমি ফরিদাকে ফোন করলাম এবং গাইতে পারবে কি না জিজ্ঞেস করতেই সে বলল, ‘পারব, কিন্তু আমার মেয়েটা (জিহান ফারিয়া) তো ছোট।’

প্রথম পারফরম্যান্সের গল্প

​আমি ফরিদাকে আশ্বস্ত করে বলেছিলাম, ‘একদম টেনশন কোরো না। ছোট বাচ্চারা আমার কাছে একদম ঠিক থাকে। কেউ না থাকলে আমিই কোলে নিয়ে রাখব।’

ফেরদৌসী রহমান

সাদামাটা চলত ফরিদা। অনুষ্ঠানের আগে আমার ব্যাগের মধ্যে যা যা ছিল, তা দিয়ে ফরিদাকে সাজিয়ে দিয়েছিলাম। ওকে মঞ্চে পাঠিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বসে থাকলাম। সেদিন ফরিদা কী অপূর্ব একটা পারফরম্যান্স দিল, বলে বোঝানো যাবে না। হয়তো মনটায় শান্তি ছিল, ফেরদৌসী আপার কোলে বাচ্চা ঠিক থাকবে—তাই সে–ও মনের আনন্দে গাইল। ওই প্রথম তার কোনো পরিবেশনা সামনাসামনি উপভোগ করলাম।

প্রথম পারফরম্যান্সের গল্প

​আমি ফরিদাকে আশ্বস্ত করে বলেছিলাম, ‘একদম টেনশন কোরো না। ছোট বাচ্চারা আমার কাছে একদম ঠিক থাকে। কেউ না থাকলে আমিই কোলে নিয়ে রাখব।’

​ফরিদা খুব সাদামাটা চলত। অনুষ্ঠানের আগে আমার ব্যাগের মধ্যে যা ছিল, তা দিয়েই তাকে সাজিয়ে দিয়েছিলাম। তাকে মঞ্চে পাঠিয়ে বাচ্চাটাকে জড়িয়ে ধরে বসে থাকলাম। সেদিন ফরিদা কী অপূর্ব একটা পারফরম্যান্স দিল, বলে বোঝানো যাবে না। হয়তো তার মনটায় শান্তি ছিল যে ফেরদৌসী আপার কোলে বাচ্চা ঠিক থাকবে—তাই সেও মনের আনন্দে গাইল। ওই প্রথম তার কোনো পরিবেশনা আমি সামনাসামনি উপভোগ করলাম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *