মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কানকিরহাট বাজারে পূবালী ব্যাংকের ২৬৬তম উপশাখার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫/১১/২০২৫) দুপুরে পূবালী ব্যাংকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক নোয়াখালী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান সরদার।
উপস্থিত ব্যক্তিবর্গ
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন:
- পূবালী ব্যাংক নোয়াখালী মাইজদী বাজার শাখার ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।
- পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক নাঈমুর রহমান।
- পূবালী ব্যাংক কানকিরহাট শাখার ব্যবস্থাপক মাকসুদুর রহমান।
- কানকির হাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সভা পরিচালনা করেন পূবালী ব্যাংক কানকিরহাট শাখার জুনিয়র অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল।
