নোয়াখালী’র সেনবাগে প্রবাসীর চেকের মামলায় আরেক প্রবাসী গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

মো. ফারুক হোসেন।ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের বাহরাইন প্রবাসী হুমায়ন কবিরের ১১ লক্ষ টাকা চেকের মামলায় মো. ফারুক হোসেন নামে আরেক বাহরাইন প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দিবাগত গভীর রাতে সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার গৌরকাটা গ্রামের বাড়ি থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করে।

মামলার প্রেক্ষাপট

মামলা সূত্র মতে, উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গৌরকাটা গ্রামের গোলাম মোস্তফার ছেলে বাহরাইন প্রবাসী হুমায়ুন কবির ব্যবসায়িক কারণে একই এলাকার আরেক বাহরাইন প্রবাসী মফিজুর রহমানের ছেলে মো. ফারুক হোসেনের কাছে ১৮ লক্ষ টাকা পাওনা হয়। এ ঘটনায় এলাকার গণ্যমান্য লোকজনের উপস্থিতিতে একাধিক সালিসী বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক নয় লক্ষ টাকায় ঘটনা মীমাংসা হয়। টাকা পরিশোধে ছয় মাসের সময় দিয়ে চতুর ফারুক নয় লক্ষ টাকার চেক প্রদান করেন। কিন্তু নির্দিষ্ট সময়ে টাকা পরিশোধ না করায় হুমায়ন আদালতে মামলা দায়ের করেন। যার গ্রেফতারি পরোয়ানা বলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের বক্তব্য

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন:

“গ্রেফতারকৃত আসামি ফারুক হোসেনের বিরুদ্ধে চেকের মামলা রয়েছে। এ মামলায় গ্রেফতারি পরোয়ানার কারণে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *