জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেওয়ার আশস্ত করছেন বিভাগীয় কমিশনার

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ মেনে নেওয়ার আশস্ত করলে তারা আন্দোলন তুলে নিন।ছবি
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ মেনে নেওয়ার আশস্ত করলে তারা আন্দোলন তুলে নিন । জুলাই যুদ্ধা ময়মনসিংহ বিভাগের আহবায়ক আকাশ অভি, সাংবাদিকদের বলেন, পতিত সৈরাচারের কাছে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা বারবার হুমকির শিকার হচ্ছেন। এমনকি আমি নিজেও হুমকির সম্মুখীন হয়েছি। এই পরিস্থিতিতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আমরা ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি অফিসের সামনে অবস্থান কর্মসূচিতে যুক্ত হয়েছি । আমাদের সংগঠনের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর—এই চারটি জেলা কমিটি সকালের মধ্যে একসাথে যুক্ত আছেন ।
সোমবার অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার । সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা তাদের আন্দোলন তুলে নেন ।
এসময় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম, ময়মনসিংহ নগরীর জুলাই চত্বরে প্রতিবাদ সভা ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য সুপ্রিম কোর্টের এডভোকেট এটিএম মাহবুব উল আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন ।

ইনকিলাব ইনকিলাব