জুয়ার আসর থেকে সাত জুয়াড়ি গ্রেফতার; নগদ টাকা ও সরঞ্জাম উদ্ধার

মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি, (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায় একটি বসতবাড়িতে চলা গোপন জুয়ার আসরে হানা দিয়ে সাতজন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) ভোররাতে উপজেলার চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামের বাগান বাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

যেভাবে চলল পুলিশের অভিযান

পুলিশ সূত্রে জানা যায়, বল্লী গ্রামের জহুরুল ইসলাম মির্জার বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মঞ্জুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাত ১টার দিকে ওই বাড়িটি ঘেরাও করে। অভিযানে জুয়া খেলা অবস্থায় সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়

গ্রেফতারকৃতরা হলেন—বল্লী কদমতলা গ্রামের লেলিন মিয়া (৪০) ও মোঃ ওয়াছেক মিয়া (৩২), বল্লী বড় পাড়ার আবু সাঈদ (৪৫), বল্লী বাগান বাড়ির মোহ জোসেফ তাং, মোঃ রাহুল তাং (৩৭), জহুরুল ইসলাম মির্জা (৪৫) এবং বল্লী নতুন বাড়ির মোঃ মোফাজ্জল মিয়া।

অভিযানকালে পুলিশ জুয়ার আসর থেকে একটি মাদুর, একটি চাদর, পাঁচ প্যাকেট খেলার তাস এবং নগদ ৫ হাজার ৩৪০ টাকা উদ্ধার করে।

নিয়মিত অভিযান চলবে

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, ধৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা (নন এফআইআর ৫, জিডি ৪২২) দায়ের করা হয়েছে। শুক্রবার সকালেই তাঁদের যথাযথ পুলিশ পাহারায় নেত্রকোনা সদর কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদক ও জুয়ার বিষয়ে কোনো আপস নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

সংশ্লিষ্ট খবর:সৌদি আরবে নিহত প্রবাসীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন; শিশুদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *