জিলবাংলা চিনিকলে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শ্রমিক শিক্ষা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ৩৫ জন প্রশিক্ষণার্থী

খাদেমুল ইসলাম

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের দেওয়ানগঞ্জ জিলবাংলা চিনিকল লিমিটেডে পাঁচ দিনব্যাপী শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকালে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিদপ্তরের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

জিলবাংলা চিনিকল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ তরিকুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণ ও উদ্দেশ্য

মিলের ট্রেনিং কমপ্লেক্সে শুরু হওয়া এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করছেন। প্রশিক্ষণটি ১৯ অক্টোবর থেকে শুরু হয়ে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি), মিলের ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ইমরান, মিলের ব্যবস্থাপক (পার্সোনেল) রেজুয়ান জেবুন সহ অন্যান্যরা।

প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল কলেজের সহকারী অধ্যাপক এডভোকেট মোঃ গোলাম সারোয়ার রহমান, শ্রম কল্যাণ কেন্দ্র সরিষাবাড়ী, জামালপুরের কোর্স সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *