৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহ নগরীতে বিএনপির গণমিছিল

মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ডাকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ

রাশিদ আহমেদ নিসর্গ (ময়মনসিংহ)

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সদর-৪ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিএনপি কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ডাকে ময়মনসিংহে বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ শহরের টাউন হল প্রাঙ্গণে অবস্থিত ভাষা শহীদ শামসুল হক মঞ্চ থেকে মিছিলটি বের হয়। এরপর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মোড় ও জুবিলী ঘাট হয়ে বিএনপির নতুন বাজার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মহানগর বিএনপির প্রত্যেক ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিলে অংশ গ্রহণ করেন। এসময় মহানগর বিএনপি যুগ্ম-আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন সহ অনেকে উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *