জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের আবুল খায়ের গ্রুপের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আবুল খায়ের গ্রুপ তাদের কর্মকর্তা-কর্মচারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সন্তানদের সংবর্ধনা দিয়েছে। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে প্রতিবছরের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজন করে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও বহুমুখী এই শিল্পগ্রুপ।

আজ রোববার (৯ নভেম্বর) রাজধানীর জাতীয় শুটিং ক্লাব মিলনায়তনে ‘তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোট ৬৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে মাধ্যমিক পর্যায়ের ৪৪ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

অতিথিদের বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর নওশাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় শিক্ষাবিদ, উদ্যোক্তা ও টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা এবং সিইও আয়মান সাদিক

  • নওশাদ চৌধুরীর বার্তা: তিনি বলেন, “এই দিনটিতে আমরা পরিবারের সাফল্য উদযাপন করি, তাই দিনটি আমাদের গ্রুপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারাবিশ্বই বর্তমানে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে প্রযুক্তির বড় পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে তরুণদের উচ্চতর শিক্ষার পরিকল্পনা করতে হবে।” তিনি আরও বলেন, “ডিগ্রির চেয়ে দক্ষতাকেই এখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই তরুণদের সেই দিকেই মনোযোগী হতে হবে।”
  • আয়মান সাদিকের প্রশংসা: বিশেষ অতিথি আয়মান সাদিক বলেন, “এ বছর শুধু এ প্লাস পাওয়া নয়, পাস করাটাই ছিল কঠিন। যারা এবার এ প্লাস পেয়েছে, তারা সত্যিকারের মেধাবী।” তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের সন্তানদের যত্নবান হওয়ার আহ্বান জানান।
  • ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মামুন: এক্সিকিউটিভ ডিরেক্টর (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মাদ মামুন বলেন, “সাফল্যের কোনো শর্টকাট পথ নেই। সাফল্য ও লক্ষ্যে পৌঁছাতে অধ্যবসায় প্রয়োজন।”
  • সাদ জশিম: ডিভিশনাল এইচআর প্রধান সাদ জসিম তরুণদের মাল্টিপল স্কিল অর্জনে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

উপহার ও অন্যান্য

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেক কৃতি শিক্ষার্থীকে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে ক্রেস্ট, উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিভাবক ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবুল খায়ের গ্রুপের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড লিগ্যাল বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এইচআর) মো. নুরুল আফসারসহ গ্রুপের অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানী ঢাকার মতোই বন্দরনগরী চট্টগ্রামেও শিগগির একই ধরনের আয়োজন অনুষ্ঠিত হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *