কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা
প্রথম আলো ডেস্ক।

অধিকাংশ প্রাথমিক কোর্সে কোনো পূর্বশর্ত নেই, তবে মধ্যবর্তী স্তরের কিছু কোর্সে অভিজ্ঞতা প্রয়োজন হতে পারেছবি: সাবিনা ইয়াসমিন।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের জন্য সম্পূর্ণ বিনা মূল্যের অনলাইন কোর্স শুরু করতে যাচ্ছে। এই কোর্সগুলো বিশ্বব্যাপী শিক্ষার্থী, পেশাজীবী ও আগ্রহী ব্যক্তিদের জন্য উন্মুক্ত। ঘরে বসে দক্ষতা বাড়ানো এবং জ্ঞানার্জনের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই অনলাইন কোর্সগুলো edX প্ল্যাটফর্মে পাওয়া যাবে এবং মূলত দুটি বিকল্পে অফার করা হবে:
১. অডিট কোর্স (Audit Track): এই বিকল্পে কোর্সগুলো সম্পূর্ণ বিনা মূল্যে শেখা যাবে।
২. সার্টিফিকেট কোর্স: যাঁরা কোর্স শেষে স্বীকৃত সনদ পেতে চান, তাঁদের জন্য একটি সামান্য ফি প্রদান করতে হবে।
সুযোগ ও যোগ্যতা
এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের পঞ্চম সেরা বিশ্ববিদ্যালয়ের বিশ্বসেরা শিক্ষকদের কাছ থেকে শিখতে পারবেন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন।
- আবেদনের যোগ্যতা: বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কোনো বয়সসীমা নেই।
- কোর্সের স্তর: অনলাইন কোর্সে প্রাথমিক ও মধ্যবর্তী স্তরের বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। অধিকাংশ সূচনামূলক কোর্সে কোনো পূর্বশর্ত বা পূর্ববর্তী শিক্ষাগত যোগ্যতা লাগবে না। তবে কিছু ইন্টারমিডিয়েট কোর্সে পূর্বাভিজ্ঞতা প্রয়োজন হতে পারে।
বর্তমানে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ১০০টির বেশি দেশের ১৯ হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন এবং ২ লাখের বেশি অ্যালামনাই রয়েছেন। এই অনলাইন কোর্সগুলো সেই বিশ্বমানের শিক্ষার সুযোগ উন্মুক্ত করে দিচ্ছে।
