কুরআন অবমাননা: মৃত্যুদণ্ডের দাবিতে ময়মনসিংহে শিবিরের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ:

ময়মনসিংহের (জুলাই চত্বর) আজ দুপুর তিনটায় পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে এবং অবমাননাকারীর অবিলম্বে মৃত্যুদণ্ডের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র শিবিরের একাংশ।
সমাবেশে বক্তারা বলেন যে, বিশ্বের সকল মুসলমানের কাছে পবিত্র কুরআন হলো সর্বোচ্চ মর্যাদার গ্রন্থ এবং ধর্মীয় অস্তিত্বের মূল ভিত্তি। এর অবমাননা মুসলিম সমাজের কাছে অত্যন্ত অবমাননা ও চরম আঘাত। আন্দোলনকারীরা দাবি করেন, “আমরা এই বাংলায় ২৪শে জুলাই বাস্তবায়ন করতে পেরেছি। কিন্তু আজ আমাদের ইসলামের সর্বোচ্চ গ্রন্থ কোরআন শরীফকে অপমানিত ও অবহেলিত হতে দেব না।”
বক্তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন, যদি এই অপমানের বিচার অনতিবিলম্বে না হয়, তাহলে তারা যেকোন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন।
বিক্ষোভকারীরা তাদের বক্তব্যের মাধ্যমে প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সকল মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এই ঘটনার প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে তাদের বিক্ষোভ সমাবেশ সমাপ্ত করে এবং অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *