কুড়িগ্রাম-২: হাতপাখা প্রতীক নিয়ে প্রচারণায় মাওলানা নুর বখত মিঞা

মোস্তাফিজার রহমান ( জাহাঙ্গীর) , কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-২ আসনে নির্বাচনি হাওয়া বইতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর বখত মিঞা ‘হাতপাখা’ প্রতীক নিয়ে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

মাঠে সক্রিয় হাতপাখার নেতাকর্মীরা

নির্বাচনের দিন ঘনিয়ে আসায় কুড়িগ্রাম-২ আসনের সব রাজনৈতিক দলের প্রার্থীরা যখন দিন-রাত ব্যস্ত সময় পার করছেন, ঠিক সেই সময় প্রথমবারের মতো ফুলবাড়ী উপজেলায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন মাওলানা নুর বখত মিঞা। তিনি উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দ

গণসংযোগ চলাকালীন প্রার্থীর সঙ্গে উপস্থিত থেকে ভোটারদের উৎসাহ প্রদান করেন:

  • মোকসেদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
  • আ.ন.ম আশিকুর রহমান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা।
  • হাবিবুর রহমান, সভাপতি ও আফজাল হোসেন বাবুল, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখা।

ভোটারদের কাছে প্রার্থীর আহ্বান

প্রচারণাকালে মাওলানা নুর বখত মিঞা বলেন, “সামাজিক ন্যায়বিচার ও ইসলামের আদর্শে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের বিকল্প নেই। আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-২ আসনের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করব।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *