মহসিন আলম মুহিন

একুশ মানে মায়ের মুখের ভাষা,
একুশ মানে দেশকে ভালবাসা।।
একুশ মানে রক্ত আঁকা বর্ণমালা,
একুশ মানে উঁচু শিরে কথা বলা।।
একুশ মানে প্রভাত ফেরীর গান,
একুশ মানে ‘ভাইয়ের রক্তদান।।
একুশ মানে স্বেচ্ছাচারীতা দমন,
একুশ মানে দাবী আদায়ের ক্ষণ।।
একুশ মানে রাজপথে ‘লাল খুন,
একুশ মানে-ই পরাজিত দুশমন।।
একুশ মানে ত্যাগের মহিমা মহান,
একুশ মানে বাঙালি চেতনার প্রমাণ।।
একুশ মানে সালাম, রফিক, জব্বার,
একুশ মানে চাঁদমুখ বরকত-ওহিউল্লার।।
একুশ মানে আউয়ালের রক্ত মাখা,
একুশ মানে আগামীর স্বপ্ন আঁকা।।
একুশ মানে মুক্ত স্বাধীন বাঁধনহারা,
একুশ মানে হাসি ভরা মুখ বিশ্বজোড়া।।
একুশ মানে ফাগুনের ঝরা আগুন,
একুশ মানে-ই ভাষার’ আন্দোলন।।
একুশ মানে’ই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
একুশ মানেই ভেসে উঠে বায়ান্নর স্মৃতির পরশ।।
একুশ মানেই মহান “একুশে ফেব্রুয়ারী”-
একুশের কথা আমরা ভুলিতে নাহি পারি।।






