আন্তর্জাতিক ডেস্ক

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২১ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর জিও নিউজের।
ভূমিধসের বিবরণ ও হতাহত
গত সপ্তাহে সিলাকাপ শহর এবং সপ্তাহান্তে বানজারনেগারা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়। ভূমিকম্পের পর প্রায় ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।
- বানজারনেগারা: বৃহস্পতিবার রাতে সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বানজারনেগারায় আরও ৭টি লাশ খুঁজে পেয়েছে। যার ফলে সেখানে মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। ভূমিধসের পর কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাতজন আহত হয়েছে এবং ৯০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
- সিলাকাপ: সিলাকাপে উদ্ধারকারীরা এই সপ্তাহে আরও চারটি লাশ খুঁজে পেয়েছেন। যার ফলে এখানে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।
উদ্ধার অভিযান
আব্দুল মুহারি বলেন, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৭০০ উদ্ধারকারী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। মুহারি বলেন, বৃষ্টিপাতের কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
