অপরাজেয় বাংলাদেশ পারায়ন প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ
প্রকাশ:২৩শে সেপ্টেম্বর ২০২৫ সময়:০৫:০৬

সমাজের পিছিয়ে পড়া নারীর উন্নয়নে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার নিশ্চিত করার জন্য উন্নয়ন মুলক সংস্থা অপরাজেয় বাংলাদেশ পারায়ন প্রকল্পের আয়োজনে ২২ সেপ্টেম্বর অলকা নদী বাংলা কমপ্লেক্সে এৈ মাসিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্য বিবাহ প্রতিরোধ, বিবাহ বিচ্ছেদ সম্পর্কেও আলোচনা করা হয়। সর্বোপরি নারীর অধিকার নিশ্চিত করার লক্ষে পারায়ন প্রকল্প ময়মনসিংহ নগরী সহ বিভিন্ন এলাকায় গন সচেতনতা মুলক কাজ করে যাচ্ছে। সভায় মুখ্য আলোচক ছিলেন পারায়ন প্রকল্পের মনিটরিং অফিসার সন্জীত কুমার দে সঞ্চালনা করেন প্রকল্পের সোশ্যাল ওয়ার্কার ফাহমিদা আক্তার খানম। বক্তব্য রাখেন মানব জমিন এর সাংবাদিক মতিউল আলম, দৈনিক বাংলাদেশের আলো ব্যুরো চীফ কে এম নাজমুস সাকীব। দৈনিক আজকের বাংলাদেশ এর সাংবাদিক বাবলী আকন্দ। সভায় সুশীল সমাজের প্রতিনিধি ও আইনজীবী ও গণমাধ্যম এর কর্মীরা অংশ গ্রহন করেন।
