ফুলবাড়ীতে ভোটার উদ্বুদ্ধকরণে আলেমদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর),কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আসন্ন ‘গণতন্ত্র ২০২৬’ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মসজিদের ইমাম ও আলেম-উলামাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। ধর্মীয় নেতাদের সামাজিক প্রভাবের গুরুত্ব … Read more

দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, সিলেট “দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ”— এই অঙ্গীকার ব্যক্ত করে শাহজালালের পুণ্যভূমি সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই রাজনৈতিক দর্শন তুলে ধরেন। ক্ষমতার … Read more

আচরণবিধি রক্ষায় কোম্পানীগঞ্জ প্রশাসনের সচেতনতা কার্যক্রম

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোম্পানীগঞ্জে নির্বাচনী আচরণবিধি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রার্থী, রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের সচেতন করতে নিয়মিত প্রচারণা চালাচ্ছে। ফেসবুক পেজে বিশেষ প্রচারণা কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী … Read more

নোয়াখালী-৫ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে প্রতিদ্বন্দী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এই আসনে জমা পড়া মোট ১৫টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নোয়াখালী জেলা নির্বাচন কমিশন। মনোনয়ন যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে … Read more

জামালপুরের ৫ আসনে ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

আনিছুর রহমান আইয়ুব মাদারগঞ্জ প্রতিনিধি  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর জেলার ৫টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে তাঁদের প্রতীক তুলে দেন। প্রতীক পেলেন যারা (একনজরে প্রধান প্রার্থীরা): জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ): এম রশিদুজ্জামান মিল্লাত … Read more

নোয়াখালী-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক পেলেন অধ্যক্ষ বেলায়েত হোসেন

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের অনুকূলে দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রচারণায় নতুন গতি প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে অধ্যক্ষ বেলায়েত হোসেনের … Read more

নোয়াখালী-২ আসনে জোটের প্রার্থীর পক্ষে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১০ দলীয় জোটের ঐক্য সুদৃঢ় করতে বড় সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস। জোটের চূড়ান্ত প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সুলতান মুহাম্মদ জাকারিয়ার পক্ষে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরা। মনোনয়ন প্রত্যাহার মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের … Read more

ফুলবাড়ীতে গণভোটের পক্ষে উপজেলা প্রশাসনের ব্যাপক প্রচারণা

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আসন্ন গণভোট উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন। সরকারি নির্দেশনার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, হাট-বাজার এবং জনবহুল মোড়গুলোতে এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রচারণার বিভিন্ন মাধ্যম উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণকে গণভোটে উদ্বুদ্ধ করতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ … Read more

কুড়িগ্রামের ৪ আসনে ২৬ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলার ৪টি সংসদীয় আসনের ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর কার্যালয়ের মিলনায়তনে প্রার্থীদের হাতে এসব প্রতীক তুলে দেন। একনজরে ৪ আসনের প্রধান প্রতীকসমূহ: কুড়িগ্রাম-১: … Read more

সেনবাগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালীর সেনবাগ পৌর শহরে ব্যাপক লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার এলাকা থেকে এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রচারণা ও গণসংযোগ লিফলেট বিতরণকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাধারণ পথচারী ও … Read more

কুড়িগ্রামে সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের কলেজ মোড়স্থ গ্রান্ড অ্যাসেম্বলি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে … Read more

নোয়াখালী-২: আশ্রয়ন প্রকল্পে সুলতান জাকারিয়ার গণসংযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) তিনি সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের উত্তর কাদরা এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পে এই গণসংযোগ করেন। ঘরে ঘরে গিয়ে জনসংযোগ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত শাপলাকলি … Read more