বসুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৩ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই সভায় বক্তারা আগামীর সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ও নোয়াখালী-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি বলেন, “বিগত ৫৪ বছর যারা দেশ চালিয়েছেন, তারা সন্ত্রাস ও দখলদারির মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের শোষণ করেছে। জামায়াত সুযোগ পেলে সমাজ থেকে সকল চাঁদাবাজি ও রাহাজানি নির্মূল করে ন্যায়-ইনসাফের রাষ্ট্র কায়েম করবে। সেখানে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।” তিনি তরুণ প্রজন্মের প্রথম ভোটটি দাঁড়িপাল্লার পক্ষে দেওয়ার অনুরোধ জানান।

সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের প্রতিক্রিয়া

সভায় সনাতন ধর্মের প্রতিনিধি বাবু শীতল প্রাণ দাস বলেন, “অতীতে আমরা বিভিন্ন প্রতীকে ভোট দিয়েছি, কিন্তু কেউ ওয়াদা রক্ষা করেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবারের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিবো।”

অনুষ্ঠানের সভাপতি বাবু মনোরঞ্জন দাস তাঁর বক্তব্যে বলেন, “আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সকলেই বাংলাদেশি। এবার দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমরা প্রমাণ করবো আমরা কোনো নির্দিষ্ট দলের ভোঁট ব্যাংক নই।”

উপস্থিত নেতৃবৃন্দ

পৌরসভা ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর ও সাবেক কমিশনার নূর উদ্দীনের সভাপতিত্বে এবং মাস্টার ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • বসুরহাট পৌরসভা জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও পৌর আমির মাওলানা মোশারফ হোসাইন
  • পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াকুব হোসাইন
  • ৩ নং ওয়ার্ড জামায়াত সেক্রেটারি মাস্টার ইউসুফ বিএসসি, ৩ নং ওয়ার্ড যুব বিভাগ সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সেক্রেটারি আবদুর রহিম প্রমুখ।

সভায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা দেশে একটি নীতিগত ও আদর্শিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *