ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

আগামী ১২ ডিসেম্বর ২০২৫ থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা-২০২৫। নয় দিনব্যাপী এই মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। টাউনহল প্রাঙ্গণে মেলা সফল ও জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় বইমেলা-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়।

প্রচার উপকমিটির বৈঠক

প্রচার উপকমিটির আহ্বায়ক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসন, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় মেলা সফল, জাঁকজমকপূর্ণ ও সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক প্রচারের ওপর জোর দেওয়া হয়। সংশ্লিষ্ট দপ্তরকে মাইকিং, পথপ্রচার, বিলবোর্ড, পোস্টার, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রচার, স্থানীয় ক্যাবল টিভিতে স্ক্রল নিউজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার নির্দেশনা প্রদান করা হয়।

মেলার সময়সূচি

আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত টাউনহল প্রাঙ্গণে এই বইমেলা খোলা থাকবে। প্রতিদিন বিকেল ০৩:০০টা থেকে রাত ০৯:০০টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১:০০টা থেকে মেলা শুরু হবে।

এছাড়াও বইমেলা শুরুর আগের দিন অর্থাৎ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *