ফরাসি রাষ্ট্রদূতের সাথে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

ফ্রান্স দূতাবাসের একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টি – এনসিপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে আসেন। দলটির নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ক্রিশ্চিয়ান বেক

এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এমনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশীয় অঞ্চলের সাবেক গবেষক ও নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া। এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। বৈঠকে গণতান্ত্রিক অগ্রযাত্রা, পারস্পরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পৃক্ততা আরও জোরদারের প্রতি উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *