স্টাফ রিপোর্টার, ত্রিশাল

ঘনিষ্ঠ বন্ধু ছিল ফাহিম আর অনিক। কে জানত, বন্ধুর হাতেই একদিন ফাহিমকে খুন হতে হবে! ত্রিশালের নজরুল একাডেমির মাঠেই আজ কিছুক্ষণ আগে ফাহিমকে নৃশংসভাবে হত্যা করেছে অনিক।
ঘাতক অনিক হত্যাকাণ্ডের পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।
কেন এই খুন? এর কারণ এখনো জানা যায়নি।
কেন এই খুন? এর কারণ এখনো জানা যায়নি।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ (২৮ নভেম্বর) বৃহস্পতিবার রাত্র ৯ ঘটিকার সময় ত্রিশাল একাডেমির মাঠে ফাহিমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত অনিক হত্যাকাণ্ডের পরপরই থানায় এসে আত্মসমর্পণ করেছে এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ফাহিম ও ঘাতক অনিক উভয়ই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের মধ্যে কী নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছিল, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
