নোয়াখালী’র সেনবাগে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকাসহ একজন গ্রেফতার

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকা থেকে শনিবার দিবাগত গভীর রাতে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭২০ টাকাসহ মাদক কারবারী পারভেজ প্রকাশ সুজনকে (২৪) হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতের পরিচয় ও মামলা

গ্রেপ্তারকৃত সুজনের বাড়ি নোয়াখালীর সুধারাম উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের চর শুল্যকিয়া গ্রামের শাহজাহানের নতুন বাড়ি, মো. শাহজাহানের পুত্র।

সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত সুজন একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭, তারিখ ২৩/১১/২৫ ইং। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার বিকেলে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *