মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দ। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে ঢাকায় একটি হোটেল লবিতে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, নোয়াখালী ২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী, দলটির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মুহাম্মদ জাকারিয়া এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
আলোচিত বিষয়
সৌজন্য সাক্ষাৎকালে এনসিপি জাতীয় নেতৃবৃন্দ দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
- নাহিদ ইসলামের ধন্যবাদ: নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে এই সফর এবং গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান।
- টোবগের সন্তুষ্টি: শেরিং টোবগে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
