মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

“আমরা পালাতে শিখি নাই, শহীদি মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছি। বিদেশের কোথায়ও আমাদের ঠিকানা নয়, আমরা দেশ ও মাটিকে ভালোবাসি। এই মাটিতে আল্লাহর দিন কায়েম করতে আমরা হাসিমুখে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত”—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মূসা।
শুক্রবার (২১ নভেম্বর) নোয়াখালীর চাটখিলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৮২তম শহীদ, শহীদ মাহমুদুল হোসাইনের শাহাদাত বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এই মন্তব্য করেন।
আলোচনায় উঠে আসা বিষয়
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন:
“ছাত্র শিবির অনেক জুলুম নির্যাতন দাঁত লাগিয়ে, জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছে একটি স্বয়ংসম্পূর্ণ ইসলামি বিপ্লবের জন্য। আমরা এখনো সহ্য করছি, সামনেও করে যাবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, জামায়াত এবং শিবিরের নেতারা এদেশকে ভালোবেসে গলায় ফাঁসির রশি পরেছেন। কিন্তু যারা অনেক বেশি দেশের কথা বলে ট্যাবলেট বিক্রি করতেন, স্বাধীনতার ট্যাবলেট বিক্রি করতেন; অতীতে তারা প্রত্যেকে একেক দেশে পালিয়ে গিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, “আমরা কোথায়ও পালিয়ে যাইনি।”
উপস্থিত নেতৃবৃন্দ
দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিবিরের নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান, নোয়াখালী জেলা উত্তর সভাপতি দাউদ ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ মাহমুদুল হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন।
