ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহিন মাহমুদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইবুনালে মামলা হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইবুনালের বিচারক সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তাঁর সহকারীরা এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট তাহমিনা লিজা

মামলার অভিযোগ

মামলার অভিযোগে বলা হয়েছে:

  • কটূক্তির বিষয়: এ বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশের ভার্চুয়াল বক্তব্যে বলেন, “বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।” মামলার আসামি শাহিন মাহমুদ গত ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ করে পোস্ট দেন। পোস্টে তিনি লিখেছেন, “৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুপ গাড়ী না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর দামের ন্যায্য দাম পেত।”
  • অপরাধ: আসামির দাবীকৃত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি। এই কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে আসামি তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।
  • উদ্দেশ্য: এতে আরও বলা হয়, তারেক রহমানের রাজনৈতিক ও সামাজিক গৌরবকে কলুষিত করতে আসামি উদ্দেশ্যমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *