মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে ধানের শীষের সমর্থনে বিশাল মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জয়নুল আবদীন ফারুকের সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামস্থ বাসভবন থেকে বিশাল মোটর শোভাযাত্রাটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
শোভাযাত্রার বিবরণ
বর্ণাঢ্য এই মোটর শোভাযাত্রাটি উদ্বোধন করে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। এরপর ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদীন ফারুক একটি হুডখোলা গাড়িতে চড়ে মোটর শোভাযাত্রাটির নেতৃত্ব দেন।
শোভাযাত্রাটি উপজেলার ছমিরমুন্সির হাট থেকে বটতলা বাজার, নতুন বাজার, বাক্সিরহাট, আইচেরটেক, নবীপুর চৌরাস্তা, নবীপুর বাজার, মজুমদারহাট, সেবারহাট, ভূঁইয়ারদিঘী, কল্যাম্দী বাজার, সেনবাগ রাস্তার মাথা, সেনবাগ পৌর শহর, কাদরা মোড়, সাতবাড়িয়া ফকিরের হাট, গাজীরহাট চৌমোড়, কানকিরহাট, ছাতারপাইয়া বাজারসহ পুরো আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে। এ সময় মোটর শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জাতীয় ও দলীয় পতাকা ছাড়াও বিভিন্ন ফেস্টুন ও প্লে কার্ড বহন করতে দেখা যায়।
উপস্থিত ছিলেন যাঁরা
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারীর, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো শহীদ উল্ল্যা, সেনবাগ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইলিয়াস, সেনবাগ পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক বাবুল, যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, সেনবাগ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফখরুল ইসলাম রুবেল প্রমুখ।
