কোম্পানীগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার বাবু সুব্রত রায়কে অবসরজনিত বিদায় সংবর্ধনা
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার “বাবু সুব্রত রায়”-কে কোম্পানীগঞ্জের মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের (এমপিওভুক্ত) প্রধান শিক্ষকদের পক্ষে অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০৯ই নভেম্বর রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪ ঘটিকায় অত্র উপজেলার এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরজনিত) “বাবু সুব্রত রায়” এর বিদায় অনুষ্ঠান কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের দ্বিতীয় তলার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
শিক্ষক ও অতিথিদের শ্রদ্ধা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে ১৯ জন প্রধানশিক্ষক, ০১ জন সিনিয়র শিক্ষক এবং উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রধান শিক্ষকদের পক্ষে কয়েকজন বিদায়ী শিক্ষা অফিসারের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে আলোকপাত করেন। তাঁরা বলেন:
“তিনি শুধু একজন শিক্ষা অফিসার ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। আমরা যখনই যে সমস্যায় নিপতিত হয়েছি, তখনই তিনি আমাদের সহোদর হয়ে আমাদের পাশে থেকে সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি খুবই ন্যায়পরায়ণ, কর্তব্যনিষ্ঠ, পরোপকারী ও সজ্জন ব্যক্তি।”
তাঁরা উল্লেখ করেন, তিনি সর্বদা সৎকর্মে রত ছিলেন এবং শিক্ষকেরা ক্ষতির সম্মুখীন হন এমন কোনো কর্মের সাথে তিনি যুক্ত ছিলেন না। সবাই এই মহান শিক্ষা অফিসারের সুন্দর আগামী, উন্নত জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিদায়ী শিক্ষা অফিসারের মন্তব্য
বিদায়ী মেহমান বাবু সুব্রত রায় বলেন, “আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমার হৃদয়ে আপনাদের আন্তরিকতা স্থায়ী বদ্ধমূল হয়ে থাকবে। আমি আপনাদের আশীর্বাদ প্রত্যাশী।”
সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি, একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন বলেন, “স্যারের মতো শিক্ষা অফিসার পেয়ে আমি সত্যিই মুগ্ধ এবং স্যার বহু গুণে গুণান্বিত, যার গুণের কোনো তুলনা হয় না।”
অনুষ্ঠানে উপস্থিত প্রধানশিক্ষকগণের মধ্যে ছিলেন: আমির হোসেন (সভাপতি বিটিএ), মোহাম্মদ ফারুক (সেক্রেটারি বিটিএ), মোহাম্মদ রফিক, বাবু অপু কুমার দাস, বাবু ব্রজলাল বৈষ্ণব, ফরিদা ইয়াছমিন মুক্তা, মোহাম্মদ উল্যাহ মিরাজসহ অন্যান্য প্রধান শিক্ষকবৃন্দ।
