২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত–শ্রীলঙ্কার ৮ ভেন্যুতে অনুষ্ঠিত হবে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি।এএফপি

খেলা ডেস্ক

ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের ম্যাচগুলোর জন্য আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাইকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে আইসিসি। শ্রীলঙ্কায় খেলা হবে তিনটি ভেন্যুতে, যার মধ্যে দুটি হলো কলম্বো ও পাল্লেকেল্লে

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ আহমেদাবাদের ফাইনাল দিয়ে শেষ হবে এই টুর্নামেন্ট। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি।

পাকিস্তান ও ফরম্যাট

  • পাকিস্তান: পূর্বের সমঝোতা চুক্তি অনুযায়ী, পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এই চুক্তি হয়েছে বিসিসিআই ও পিসিবির মধ্যে। যদি পাকিস্তান আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
  • ফরম্যাট: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট ২০২৪ সালের সংস্করণের মতোই হবে। ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার এইটে উঠবে এবং সুপার এইট থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে।

স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জনকারী দল

আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কার বাইরে স্বয়ংক্রিয়ভাবে এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে:

  • ২০২৪ বিশ্বকাপের শীর্ষ সাত দল: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ।
  • টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে: নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।
২০২৪ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।ছবি:
রয়টার্স

বাছাইপর্ব পেরোনো দলসমূহ

বাছাইপর্ব পেরিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট পেয়েছে আরও কিছু দেশ:

  • আমেরিকাস অঞ্চল: কানাডা।
  • ইউরোপিয়ান বাছাইপর্ব: নেদারল্যান্ডস ও ইতালি। (এবারই প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ইতালি।)
  • আফ্রিকান অঞ্চল: জিম্বাবুয়ে ও নামিবিয়া।
  • এশিয়া-প্যাসিফিক অঞ্চল: নেপাল, ওমান ও আরব আমিরাত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *