ময়মনসিংহের আসাদ হোটেলে কিশোরীকে ধর্ষণ: হাতেনাতে আটক অভিযুক্ত

প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে যাওয়ার অভিযোগ, অভিযুক্ত হুমায়ুন পুলিশ হেফাজতে

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হুমায়ুন (৪৫) নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর আসাদ মার্কেটের দোতলায় অবস্থিত আসাদ হোটেলে

যেভাবে ঘটনা ঘটল

স্থানীয় সূত্রে জানা যায়, ২৪ নম্বর ওয়ার্ডের ভার্সিটি এলাকার ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। অভিযুক্ত হুমায়ুন প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে হোটেলে নিয়ে যায়। পরে হোটেলের দোতলার একটি কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে হুমায়ুনকে হাতেনাতে আটক করে এবং পরে তাঁকে পুলিশে সোপর্দ করে।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শিবিরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হুমায়ুন ধর্ষণের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *