ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত
এডভোকেট মতিউর রহমান আকন্দ ও ড. সামীউল হক ফারুকী প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত

রাশিদ আহমেদ নিসর্গ
ময়মনসিংহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখা আয়োজিত রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় টাউন হল প্রাঙ্গণে অবস্থিত এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামীউল হক ফারুকী।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ সদর-৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমির আলহাজ্ব আসাদুজ্জামান সোহেল।
সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের রুকনগণ উপস্থিত ছিলেন এবং দলের সার্বিক কার্যক্রমের ওপর আলোচনা করা হয়।
