জাপানে মেক্সট স্কলারশিপে উচ্চশিক্ষা: জিপিএ ২.৩০ হলেই আবেদন

ছবি সংগৃহীত।

পড়াশোনা ডেস্ক।

জাপানে বিনা মূল্যে উচ্চশিক্ষার জন্য সুযোগ নিয়ে এসেছে টোকিও বিশ্ববিদ্যালয়ের মেক্সট স্কলারশিপ। ২০২৬ সালের আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর শুরু হয়েছে। এই বৃত্তি প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

মেক্সট (MEXT) কী?

​’মেক্সট’ (MEXT) হলো জাপানের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের (Ministry of Education, Culture, Sports, Science and Technology – MEXT) সংক্ষিপ্ত রূপ।

  • ইতিহাস: ১৯৫৪ সাল থেকে জাপান সরকার বিশ্বের ১৬০টির মতো দেশ থেকে আসা ছাত্রদের জন্য এই বৃত্তি দিয়ে আসছে। এটি জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে সবচেয়ে খ্যাতনামা।
  • উদ্দেশ্য: জাপানের গবেষণার মাধ্যমে বৃত্তিপ্রাপ্তির দেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্বের সেতু হয়ে ওঠা মানবসম্পদকে উৎসাহিত করা এবং উভয় দেশ ও বৃহত্তর বিশ্বের উন্নয়নে অবদান রাখা এই বৃত্তির লক্ষ্য।
  • ভিসা: এই বৃত্তির জন্য ভিসা পেলে ভিসায় লেখা থাকে ‘গভট. স্কলার’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *