মুখের কথায় কম্পিউটার-ল্যাপটপ চলবে, সুবিধা আনছে মাইক্রোসফট

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপে মুখের কথায় বিভিন্ন কাজ করা যাবেএএফপি

প্রযুক্তি ডেস্ক।

মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপে বিভিন্ন কাজ করার সুবিধা চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন এই উদ্যোগ বাস্তবায়নের জন্য উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা প্রতিটি কম্পিউটার ও ল্যাপটপকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) করতে চায় প্রতিষ্ঠানটি।

​মাইক্রোসফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ভোক্তা বিপণন বিভাগের প্রধান ইউসুফ মেহদি বলেছেন, “আমাদের লক্ষ্য পুরো অপারেটিং সিস্টেমকেই নতুনভাবে গড়ে তোলা, যাতে কম্পিউটার ও ল্যাপটপ সত্যিকারের এআই পিসিতে পরিণত হয়।”

সুবিধা ও পরিকল্পনা

  • কোপাইলট চ্যাটবট: এসব এআই কম্পিউটার পরিচালিত হবে কোপাইলট চ্যাটবটের মাধ্যমে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই মুখের কথায় কম্পিউটার ও ল্যাপটপকে বিভিন্ন কাজ করার নির্দেশ দিতে পারবেন।
  • ভয়েস ইনপুট: মাইক্রোসফটের পরিকল্পনা তুলে ধরে ইউসুফ মেহদি বলেন, তাঁরা চান ব্যবহারকারীরা যেন কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন। তাঁরা বিশ্বাস করেন, ভয়েস হবে কম্পিউটার ও ল্যাপটপ ব্যবহারের তৃতীয় ইনপুট পদ্ধতি (কিবোর্ড ও মাউসের সম্পূরক)।
  • সবার জন্য সুবিধা: এরই মধ্যে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে, যা কাজে লাগিয়ে সাধারণ কম্পিউটার ও ল্যাপটপেও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। ফলে আলাদা করে ‘কোপাইলট প্লাস পিসি’ কেনার প্রয়োজন হবে না। তবে মুখের কথায় কাজ করার জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *