হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস উৎযাপন
ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত মোকাবেলায় সচেতনতা সৃষ্টি

প্রদীপ কুমার সরকার
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বজ্রপাত বিষয়ক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এ.কে.এম শাহজাহান কবির, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. উজ্জ্বল হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রধান শিক্ষকবৃন্দ।
আলোচনা সভার পর ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রতিরোধমূলক কার্যক্রমের উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত সকলকে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত হতে উৎসাহিত করে।
