কেন্দুয়ায় জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উদ্বোধন, প্রথম দিনে ২৮০০ শিশুকে টিকা প্রদানের লক্ষ্য

কেন্দুয়া প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সারা দেশের ন্যায় এই প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য সেবা বিভাগের আয়োজনে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের মাঝে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন এবং শিশু শিক্ষার্থীদেরকে এই টিকা গ্রহণে উৎসাহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন:

  • উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান
  • উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রজ গোপাল মোদক
  • উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সবুর মিয়া
  • উপজেলা মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) শহিদুল ইসলাম
  • প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকীসহ অন্যান্য শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই টিকাদান কর্মসূচি আজ থেকে আগামী ১০ দিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে চলবে। প্রথম দিনে মোট ২৮০০ জন শিশুর লক্ষ্য নিয়ে উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে টিকা প্রদান করা হয়।


About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *