নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র ্যলি ও আলোচনা সভা।ছবি

নালিতাবাড়ী প্রতিনিধি:

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতামূলক মহড়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাকিব হাসান সাগর, নালিতাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. জাকারিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে কীভাবে প্রতিরোধ ও উদ্ধারকাজ চালাতে হয়, তার উপর সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেন।

উল্লেখ্য, দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদার করার উদ্দেশ্যে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়ে আসছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *