রামকৃষ্ণ মিশনে মহা আয়োজনে হলো কুমারী পূজা

বিশেষ প্রতিনিধি, ঢাকা।

রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা শেষ হয়েছে। আজ মঙ্গলবার দুপুরেছবি

​শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ। এই দিনে মহা আয়োজনে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে পূজা শুরু হয় এবং দুপুর ১২টায় তা শেষ হয়। দেবী দুর্গার আরাধনা ও দর্শনে বহু ভক্ত মণ্ডপে উপস্থিত হয়ে অংশ নেন।

দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করে পূজা করা হয়। রাজধানীর রামকৃষ্ণ মিশনে,৩০ সেপ্টেম্বর
ছবি:

পূজার আয়োজন ও আচার

​ভক্তদের স্বাগত জানাতে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ প্রস্তুত ছিল। মন্দির কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবীরা এবং পুরোহিতেরা শৃঙ্খলা রক্ষা ও পূজার আচারে ব্যস্ত ছিলেন।

​নির্ধারিত সময় বেলা ১১টায়, ‘কুমারী মায়িকি জয়, দুর্গা মায়িকি জয়’ ধ্বনিতে কুমারী দেবীকে মণ্ডপে আনা হয়। এ সময় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করা হয়। পূজা শুরুতেই মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। এরপর পুরোহিত ও ভক্তরা পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন।

​এই বিশেষ পূজা দেখতে এবং দেবীর আশীর্বাদ নিতে বহু ধর্মপ্রাণ মানুষ রামকৃষ্ণ মিশনে সমবেত হন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *