ট্রাম্পের নির্দেশে পোর্টল্যান্ডে সেনা মোতায়েন, ‘পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমোদন

রয়টার্স, ওয়াশিংটন।

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েন এবং ‘দেশি সন্ত্রাসীদের’ হাত থেকে কেন্দ্রীয় অভিবাসন কেন্দ্রগুলোকে সুরক্ষা দিতে ‘প্রয়োজনে, পূর্ণ শক্তি’ ব্যবহারের অনুমতি দিচ্ছেন।

​গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প এই আদেশ দেন। তিনি বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশনা দিয়েছেন, যেন তিনি ‘পোর্টল্যান্ডে অ্যান্টিফা ও অন্য দেশি সন্ত্রাসীদের হাতে আক্রান্ত আইসিই (অভিবাসন ও শুল্ক কার্যকর) কেন্দ্রগুলোকে রক্ষায় প্রয়োজনীয় সেনা সরবরাহ’ করেন।

​ট্রুথ সোশ্যালে (Truth Social) তিনি আরও লেখেন, “আমি প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দিচ্ছি।” এই আদেশের মাধ্যমে ডেমোক্র্যাট-নেতৃত্বাধীন আরও একটি শহরে সেনা মোতায়েনের ঘোষণা দিলেন ট্রাম্প।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *