ময়মনসিংহে যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও শোডাউন

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও শোডাউন করেছে যুবদল। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

শোডাউনটি ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গৌরীপুরের মধ্যবাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশ শুরুর আগে সার্কিট হাউস মাঠে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। তিনি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তা প্রতিহত করবেন।

যুবদল নেতৃবৃন্দের দাবি, এই বিক্ষোভ সমাবেশ ও শোডাউনে প্রায় তিন হাজার মোটরসাইকেল ও শতাধিক পিকআপসহ পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা খায়রুল ইসলাম, অলিউল্লাহ, রমজান হোসেন, তাইজ উদ্দিন ভুট্টো, মোস্তাফিজুর রহমান টিকলুসহ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

Leave a Comment