বিচার বিভাগীয় সাত কর্মকর্তার বদলির আদেশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সাতজন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

​ময়মনসিংহসহ প্রধান বদলিগুলো

​প্রজ্ঞাপন অনুযায়ী, দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৈয়বুল হাসানকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। এ ছাড়া ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদকে ময়মনসিংহের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

​অন্যান্য বদলি ও যোগদানের সময়সীমা

​অন্য বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে আইন ও বিচার বিভাগের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হাফিজুল ইসলামকে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোসা. ফৌজিয়া হাফসাকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং আইন ও বিচার বিভাগের যুগ্ম জেলা ও দায়রা জজ আলমগীর কবির রাজকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে।

​পাশাপাশি গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল হাইকে গাজীপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে। উপসচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত আদেশে আগামী ২৬ নভেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment