সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে জাসাসের বিক্ষোভ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখা।

আজ রোববার (২২ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর গাঙ্গিনাপাড় শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে নেতৃবৃন্দের বক্তব্য

​জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সাব্বিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল হাসান সানি এবং যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হোসেন শিমুল।

​এ সময় আরও বক্তব্য দেন দপ্তর সম্পাদক আবিদুল ইসলাম আকাশ, সহ-প্রচার সম্পাদক সোহেল মাহমুদ ও সহ-অর্থ সম্পাদক মো. শরিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​বিক্ষোভ মিছিল ও সমাপ্তি

​মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গাঙ্গিনাপাড় মোড় থেকে শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

​কর্মসূচিতে জাসাস ময়মনসিংহ দক্ষিণ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment