রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহের জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর ২০২৬) বিকেলে এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিয়াজ মেহরাব তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক তানহা শান্তা।
সভাপতিত্ব ও পরিচালনা
ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক এডভোকেট এ.টি.এম. মাহবুব-উল আলমের সভাপতিত্বে এবং জেলা শাখার সদস্য সচিব মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা জাতীয় নাগরিক পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।