মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে ‘পর্যটন নিরাপত্তা বিষয়ক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় রাউন্ড টেবিল বাংলাদেশ ও সিটি কলেজিয়েট স্কুল, ময়মনসিংহের যৌথ আয়োজনে এবং ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের সার্বিক সহযোগিতায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
অতিথিদের উপস্থিতি ও আলোচনা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার মো. নাইমুল হক। ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুলটির ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আলী ইউসুফের সঞ্চালনায় আয়োজিত এই সভায় বিশেষ আকর্ষণ হিসেবে ২ জন জাপানি নাগরিক আলোচনায় অংশগ্রহণ করেন।

এ ছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন—
- এজাজ মাহমুদ (প্রতিনিধি, দুরন্ত সাইকেল রাউন্ড টেবিল)
- মো. আবু রায়হান (সম্পাদক ও প্রকাশক, দৈনিক সবুজ পত্রিকা)
- মামুন (বিশিষ্ট ব্যবসায়ী)
- লায়ন মো. ইউসুফ আলী রিমন
সভায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পর্যটন খাতের সম্ভাবনা এবং স্থানীয় সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।