প্রযুক্তি ডেস্ক

দৈনন্দিন জীবন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক করতে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি বাংলাদেশে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার, শাওমি ইলেকট্রিক শেভার এস১০১, শাওমি ইলেকট্রিক শেভার এস২০০, শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১ এবং শাওমি স্মার্ট স্কেল এস২০০।
পোশাকের যত্ন, পার্সোনাল গ্রুমিং, চুলের স্টাইলিং ও ওয়েলনেস মনিটরিংয়ে ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতে ডিভাইসগুলোতে ব্যবহার করা হয়েছে কমপ্যাক্ট ডিজাইন ও নানান আধুনিক ফিচার।
ডিভাইসগুলোর সংক্ষিপ্ত বিবরণ ও দাম
- শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার: পোশাক পরিপাটি ও ভাঁজমুক্ত রাখতে এতে রয়েছে ১,৩০০ ওয়াট পাওয়ার, যা ২৬ সেকেন্ডের কম সময়ে গরম হয়ে একবারে ৬টি শার্ট পর্যন্ত স্টিম করতে পারে। এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯.৯% পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। ১৬০ মিলি রিমুভেবল ওয়াটার ট্যাঙ্ক ও ফোল্ডেবল ডিজাইনের এই স্টিমারটির দাম ৪,১৯৯ টাকা।
- শাওমি ইলেকট্রিক শেভার এস১০১: ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও তিন সেটের ফয়েলযুক্ত এই শেভারে রয়েছে আইপিএক্স৭ ওয়াটার রেজিস্ট্যান্ট বডি। মাত্র দেড় ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হওয়া এই ডিভাইসটি একবার চার্জে প্রায় ২ মাস পর্যন্ত ব্যবহার করা যায়। এর দাম ৩,৭৯৯ টাকা।
- শাওমি ইলেকট্রিক শেভার এস২০০: টাচ-সেন্সিং অপারেশন ও ডিটাচেবল ম্যাগনেটিক শেভিং হেডযুক্ত এই শেভারটি শুকনো ও ভেজা—উভয় অবস্থাতেই ব্যবহার উপযোগী। ৬০ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ সম্বলিত ডিভাইসটির দাম ৪,৫৯৯ টাকা।
- শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১: লাইটওয়েট ও ফোল্ডেবল হ্যান্ডেলের এই হেয়ার ড্রায়ারে রয়েছে ২০,০০০ আরপিএম মোটর এবং নেগেটিভ-আয়ন প্রযুক্তি, যা দ্রুত চুল শুকানোর পাশাপাশি চুলের উসকোখুশকো ভাব দূর করে। এর দাম ২,৪৯৯ টাকা।
- শাওমি স্মার্ট স্কেল এস২০০: ওজন মাপার পাশাপাশি বিএমআই ও অন্যান্য বডি মেট্রিক্স রিয়েল-টাইমে পরিমাপে এটি সাহায্য করে। শাওমি হোম অ্যাপের মাধ্যমে ৩৬ জন পর্যন্ত ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা যায় এই স্কেলে। এর দাম ১,৮৯৯ টাকা।
বর্তমানে ডিভাইসগুলো বাংলাদেশের বাজারে শাওমির সকল অথোরাইজড স্টোরে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন শাওমির অফিসিয়াল ওয়েবসাইট (mi.com/bd/life-style) অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ।