ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যোগে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

​রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে ও ব্যবস্থাপনায় নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

​আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনোজ্জামান রোকন।

​মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং প্রধান ভাণ্ড ও ক্রয় কর্মকর্তাসহ অন্যান্য বিভাগীয় প্রধানগণ।

​এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ময়মনসিংহে এ পর্যন্ত মোট ৭০,৪০৫টি কার্ড বিতরণ করা হয়েছে এবং ৬৪,০৮৩টি কার্ড প্রস্তুত রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বিতরণকৃত কার্ডের সংখ্যা ১,৯০২টি এবং বর্তমানে ৬,৩২২টি কার্ডের বরাদ্দ অবশিষ্ট রয়েছে।