দৈনিক জাহান আমাদের নতুন আয়োজন নতুন কলাম: জীবন কাহিনী
প্রিয় পাঠক, আজ থেকে “দৈনিক জাহান” আপনাদের জন্য একটি নতুন সাপ্তাহিক বিভাগ চালু করতে যাচ্ছে – “জীবন কাহিনী”। এই কলামে আমরা তুলে ধরব ইতিহাসের পাতা থেকে উঠে আসা এমন কিছু মানুষের কথা, যাদের জীবন কোনো রূপকথার চেয়ে কম নয়। তাদের সংগ্রাম, টিকে থাকা এবং অদম্য ইচ্ছাশক্তির গল্পগুলো আমাদের অনুপ্রেরণা দেবে।
এই নতুন যাত্রার প্রথম পর্বে আমরা আপনাদের শোনাবো এক অবিশ্বাস্য নারীর কাহিনী, যিনি মৃত্যুকে হার মানিয়েছেন বারবার।
