মাদারগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: লণ্ডভণ্ড দেড় শতাধিক ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন

আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে আঘাত হানা এই ঝড়ে উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত দেড় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড এবং চার শতাধিক গাছপালা উপড়ে গেছে। সেই সঙ্গে নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি এবং ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

যোগাযোগ বিপর্যয় ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হঠাৎ প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের তীব্রতায় উপজেলার বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া বেশ কিছু এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে ও উপড়ে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকেই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে।

তালিকা তৈরি করেনি প্রশাসন

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজউদ্দিন জানান, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর তারা পেয়েছেন। তবে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ ও তালিকা মাঠ পর্যায় থেকে এখনো তাদের দপ্তরে কেউ জমা দেয়নি। বিবরণী হাতে পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *