কলমাকান্দায় কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক প্রকল্প অবহিতকরণ সভা

মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় কৈশোরকালীন ও যুবসমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) বিষয়ক এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ২০২৬) দুপুরে পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ওয়ার্ল্ড রিনিউ’র অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেন্ডার অফিসার রঞ্জিতা রানীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মোঃ গোলাম মাওলা এবং পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম উপস্থাপন করেন পারি এসআরএইচআর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস সাংমা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল রোজারিও, থানার ওসি (তদন্ত) সজল সরকার এবং ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল।

সভায় বক্তারা কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষা এবং যুবসমাজের সামগ্রিক উন্নয়নে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইমাম, পুরোহিত ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *