কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ডিজেল মজুতের দায়ে জরিমানা
মো. ফখরুল আলম খসরু, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ২০০ লিটার অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।
অভিযান ও উদ্ধার
বুধবার (২৯ এপ্রিল ২০২৬) উপজেলার লেংগুরা ইউনিয়নের লেংগুড়া বাজারে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বেআইনিভাবে ডিজেল তেল মজুত ও বিক্রির অভিযোগে গোড়াগাও গ্রামের মৃত রজব আলীর পুত্র দুদু মিয়ার দোকান তল্লাশি করা হয়। এসময় তাঁর দোকান থেকে মজুতকৃত ২০০ লিটার ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানা ও আইনি ব্যবস্থা
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ বিধি মোতাবেক অভিযুক্ত ব্যবসায়ী দুদু মিয়াকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা নগদ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযান পরিচালনাকালে নাজির কাম পেশকার মিলটন সাহাসহ লেংগুরা বাজারের অন্যান্য ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
