মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড

মাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের চলমান বিশেষ অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) পৃথক স্থানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

পান্থশালা এলাকায় ৮ মাসের কারাদণ্ড

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্থশালা এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাসুদ রানা। এ সময় মাঝেরচর এলাকার এক মাদকসেবীকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শ্রীরামপুরে পৃথক অভিযান

একই দিনে উপজেলার শ্রীরামপুর এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। অভিযানে এক মাদকসেবীকে আটক করে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের কঠোর বার্তা

অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এই কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *