ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে স্মার্টফোন ফটোগ্রাফির নতুন দিগন্ত

প্রযুক্তি ডেস্ক

বর্তমান সময়ে তরুণদের কাছে স্মার্টফোন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং কন্টেন্ট তৈরি ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ের অন্যতম হাতিয়ার। সোশ্যাল মিডিয়ায় মানসম্মত ভিজ্যুয়াল কন্টেন্টের চাহিদা মাথায় রেখে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন চমক— ‘ইনফিনিক্স নোট ৬০’ এবং ‘ইনফিনিক্স নোট ৬০ প্রো’। বিশেষ করে কম আলোতে উন্নত মানের ছবি ও ভিডিও ধারণের জন্য এই সিরিজটি প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে।

লো-লাইট ফটোগ্রাফিতে বিশেষ সক্ষমতা

তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদের বড় একটি অংশ ঘরের ভেতর বা রাতে ভিডিও তৈরি করেন। সাধারণ ফোনে কম আলোতে ছবি ঝাপসা বা ‘নয়েজ’যুক্ত হলেও ইনফিনিক্স নোট ৬০ সিরিজের ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা (f/1.6 অ্যাপারচার) অধিক আলো গ্রহণ করতে পারে। ফলে অন্ধকার বা স্বল্প আলোতেও ছবি হয় উজ্জ্বল ও ডিটেইলসমৃদ্ধ। এর সাথে থাকা ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স বড় গ্রুপ ছবি বা ল্যান্ডস্কেপ ক্যাপচারের জন্য আদর্শ।

আধুনিক নাইট মোড ও স্ট্যাবিলিটি

ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর অ্যাডভান্সড নাইট মোড। এই মোডটি কম আলোতে একাধিক ফ্রেম ক্যাপচার করে সেগুলোকে একত্রিত করে একটি পরিষ্কার ছবি তৈরি করে, যা কালার টোনকে রাখে একদম ন্যাচারাল। ভিডিওগ্রাফির ক্ষেত্রে ১০৮০ পিক্সেলে শার্প ও স্মুথ আউটপুট পাওয়া যায়। উন্নত স্ট্যাবিলিটি থাকায় হাত দিয়ে ভিডিও করার সময় কাঁপুন বা শেকিং অনুভূত হয় না।

সেলফি ও ভ্লগিংয়ের জন্য বিশেষ ফিচার

ভ্লগারদের জন্য এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ১০৮০ পিক্সেলে হাই-কোয়ালিটি ভিডিও ধারণ সম্ভব। এছাড়া ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং এইচডিআর (HDR) ফিচারের সমন্বয় আলোর ভারসাম্য ঠিক রেখে সাবজেক্টকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।

ইনফিনিক্সের লক্ষ্য ও বিশ্ববাজার

২০১৩ সালে প্রতিষ্ঠিত ইনফিনিক্স ‘দ্য ফিউচার ইজ নাও’ মূলমন্ত্র নিয়ে কাজ করছে। বর্তমানে বিশ্বের ৭০টিরও বেশি দেশে তাদের পণ্য পাওয়া যাচ্ছে। স্টাইল, পাওয়ার ও পারফরম্যান্সের সমন্বয়ে তরুণদের জন্য ট্রেন্ডি ডিভাইস তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

সব মিলিয়ে, যারা কম আলোতে নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং পেশাদার মানের কন্টেন্ট তৈরি করতে চান, তাদের জন্য ইনফিনিক্স নোট ৬০ সিরিজ একটি কার্যকর সমাধান হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *